১০ হাজার টাকা জরিমানা বিয়েতে দাওয়াত না দেওয়ার কারণে। বিয়ের সময় এলাকার মানুষের জন্য করা হয়নি বরের পক্ষ থেকে খাবারের আয়োজন। তাতেই বাদে বিপত্তি এবং এতে ক্ষিপ্ত হয়ে সমাজের সরদার, সেই বরের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বিস্ময়কর হলেও সত্য।
ওয়াহিদুল আলম গীর একটি পরিবহন প্রতিষ্ঠান এই কর্মচারীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি হাটখোলা মোড় এলাকায়। গেল বছরের মার্চে বসেন বিয়ের পিঁড়িতে। তবে আর্থিক অনটনে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই সাদামাটা। সুযোগ ছিলনা বড় কোন আয়জনের। তবে এতেই বেঁধেছে সমাজে বিপত্তি, ওয়াহিদুল এই ব্যক্তি অভিযোগ করেন বিয়েতে শ্বশুরবাড়ি লোক কিংবা নিজে এলাকাবাসীর জন্য কোন খাবারের আয়োজন না করায় চটেছেন সমাজের সরদার।
বিয়ের প্রায় এক বছর পরে সে তার পরিবারকে করেছেন ১০ হাজার টাকা জরিমানা। এরইমধ্যে জরিমানার ৫০০০ টাকা পরিশোধ করা হয়েছে। সরদার সম্ভু সওদাগরের দাবি খাবারের জন্য নয়, বিয়ের বিষয়টি সমাজকে না জানানোর জন্য করা হয়েছে এই জরিমানা। তবে বিষয়টি সুরাহার কথা বলছেন স্থানীয় জন প্রতিনিধি।
ইসলামী চিন্তাবিদরা বলছেন, বিয়েতে ভোজনের আয়োজন নিয়ে কাউকে জোরাজুরি করা যায়না এবং করা যায়না জরিমানাও। অগ্রহণযোগ্য এবং সামাজিক প্রথা থেকে বেরিয়ে আসার তাগিদ দেন ইসলামী চিন্তাবিদরা।