হাটি হাটি পাপা করে যখন জাতীয় দলে আফিফ হোসেন এসেছিলেন তখন মোসাদ্দেক হোসেন জাতীয় দলের তারকা। শুরুতে মোসাদ্দেক এর দেখানো পথে হেঁটেছেন পরবর্তীতে তালে মিলিয়েছেন তাল। দৃশ্যপট বদলে সময়ের পরিবর্তনের মারপ্যাঁচে আফিফ নিজেকে নিয়েগেছেন এগিয়ে আর এখন মোসাদ্দেক হারিয়ে খুঁজছেন পথ।
আসিফ নিজেকে বর্তমানে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে দলের বিপদ পড়লে আফিফ কেই যেন এগিয়ে আসতে হয়, যেনো আসিফই দলের একমাত্র ভরসা। সাউথ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচটা খেয়াল করুন না যখন আফিফ ব্যাট হাতে নামলেন তখন ৫ উইকেট হারিয়ে দলের রান ৩৪ আর যখন শেষ করলেন তখন ৭ উইকেটে ১৮০ আর আফিফের ৭২। জাতীয় দলে যখন আফিফ এসেছিলেন তখন প্রতিবা জানান দিয়েই এসেছিলেন। গত কয়েক বছরে জাতীয় দলের অসংখ্য খেলোয়াড়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, আফিফই সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আফিফ কো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সমালোচনা হয়নি।
এর পেছনে কারণও রয়েছে। ওয়ানডেতে একবার আফিফের পরিসংখ্যানটা খেয়াল করুন ১২ ম্যাচে ৩৪৪ রান গড়টা ৪৩.২৫ এবং বর্তমানে শেষ ৫ ম্যাচে রান ২০০ গড় ৬৬.৬৭। দলের অন্যতম আফিফ সেরা পারফরমার হলেও তাকে ব্যাট করতে হয় ৭ নাম্বারে কারণ একটাই আফিফের হাতে ভালো মানের সট আছে আর বাংলাদেশের একজন ফিনিশার প্রয়োজন। অনুশীলনেও তাই আফিফ কে বড় সটই খেলতে হয় যে সট গুলো ম্যাচে দেখে শান্তি মিলে বিস্ময় জাগায়।
