বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ



মাশরাফির সঙ্গে রিয়াদ কিংবা রিয়াদের সঙ্গে সাকিব গলায় গলায় খাতির। ক্রিকেটারদের এই বন্ধন ক্রিকেটের শক্তি। সেই শক্তি তেই বোধহয় অরা ১১ হয়েছেন টিম টাইগার্স। বাংলার ক্রিকেট নিয়ে আক্ষেপ আর হতাশার দিন শেষ হবে কবে। কাগজে-কলমেই এখনই তো সেরা সময় পার করছে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান। কী ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবার থেকে উপরে এখন আমাদের সোনার বাংলা। ওয়ানডে সুপার লিগে ইংলিশদের পেছনে ফেলে বাংলাদেশ এখন শীর্ষে। ১৪ ম্যাচ খেলে সবার আগে ১০০ হয়েছে। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে সুপার লীগে শেষ ৮ এ থাকতে  হবে। সেই হিসেবে এই সময়ে মোট ৮ সিরিজে ২৪টা ম্যাচ খেলবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের ৫ম সিরিজ চলমান সেখানে আফগানদের বিপক্ষে ১ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতায়। এখন পর্যন্ত লেটার মার্ক তুলেছে ১৪ ওয়ানডেতে ১০টা তেই জিতেছে বাংলাদেশ। এখন দেখার বাকি পথ কতটা বন্ধুর। বিশ্বকাপে খেলার গুরুত্বপূর্ণ সুপার লিগে বাংলার সামনে আর ৩টা সিরিজ। পরের টা কঠিন হবে। প্রোটিয়া কন্ডিশনে সাউথ আফ্রিকার সঙ্গে লড়াই করতে হবে। এটা বাদ দিলে আইল্যান্ডে বিপক্ষে অ্যাওয়ে সিরিজ হলেও আশা আছে। আর ঘরের মাঠে তো ইংল্যান্ড কিছুই না বাংলার টাইগারদের সামনে। 

Post a Comment

Previous Post Next Post